ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পৌরসভা নির্বাচন: বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া, ভেতরে চলছে শান্তিপূর্ণ ভোট

ads

প্রথমবারের মতো পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে সারিতে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। জেলা শহরের কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাকিয়া খাতুনের সমর্থক ও বিএনপি মেয়র প্রার্থী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিলার্জ করেছে পুলিশ ও বিজিবি।


বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, আওয়ামী লীগ মনোনীত  প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। বাধা উপেক্ষা করেও ভোটাররা ছুটছেন ভোট কেন্দ্রে। পিছিয়ে নেই নারীরাও। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। প্রতিকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। মাঠে রয়েছে দুই প্লাটুন বিজিবিও।


নির্বাচনে পুলিশের ৩টি, র‍্যাবের ৩টি মোবাইল টিম কাজ করছেন। দায়িত্ব দায়িত্ব পালন করছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১৫টি কেন্দ্রের ৯৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ৩৫ হাজার ১১ জন। নির্বাচনের এই চিত্র চোখে পড়ে সকাল সাড়ে ১০টার দিকে।   

ads
ads
ads

Our Facebook Page